আফগানিস্তানে জঙ্গীবাদের উত্থান নিয়ে আশংকা প্রকাশ করলেন তারকারা - গ্লোব নিউজ বিডি

 সম্প্রতি জঙ্গী সংগঠন তালেবানের সমর্থকরা আফগানিস্তানের বেশ কয়েকটি বড় বড় শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কিছু এলাকায় তারা দেশটির সামরিক বাহিনীকে সশস্ত্র যুদ্ধে পরাহত করেছে। কিছু ক্ষেত্রে আবার ধর্মীয় ভয়ভীতি দেখিয়ে দলে টেনেছে সৈনিকদের। বহির্বিশ্বে এখন একটাই আশংকা, তবে কি তালেবানের হাতেই চলে যাবে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা ?

তালেবান সমর্থক জঙ্গী
আজ টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় টুইটারে লেখেন, "আফগানিস্তানে তালেবান শিকড় বিস্তার করছে। তাদের শক্তিশালী হয়ে ওঠাটা গোটা মানবজাতির জন্য ভীতিকর এবং বিপজ্জনক।"
পরমব্রত চট্টোপাধ্যায়
এ প্রসঙ্গে বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি মন্তব্য করেন, "আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই আশংকাজনক। আফগান জনগণের জন্য আমার খুবই দুঃশ্চিন্তা হচ্ছে। আমি দেশটির জন্য স্থিতিশীলতা কামনা করি।"
আফতাব শিবদাসানি
উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে গঠিত। তালেবান শব্দের অর্থ ছাত্রদল। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে এই চেতনা বিকশিত হয়েছে।

মন্তব্যসমূহ