উত্তর ভারতের পাহাড়ী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

 বলিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা প্রীতি জিনতা মাত্র কয়েকদিন আগে আমেরিকা থেকে বাড়ি ফিরেছেন। এসেই আবার তিনি ঘুরতে গেছেন উত্তর ভারতের সীমান্তঘেষা লাদাখ এলাকায়। এখানে শ্যূটিং হয়েছিলো থ্রী ইডিয়টস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবির।

টাকটক বৌদ্ধমন্দিরে প্রীতি জিনতা
গতকাল প্রীতি জিনতা সেখানকার শক্তিগ্রাম এলাকায় অবস্থিত টাকঠক বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "বৌদ্ধমন্দিরগুলোর একটা অদ্ভূত শান্ত ব্যাপার আছে। এই ছবিটি তোলার আগে আমি নিজহাতে একটি প্রদীপ জ্বেলেছি। ভেতরে ঢুকে আমরা কিছু সময় বসে থাকলাম। আশ্চর্য এক শান্তি অনুভব করলাম। মনে হলো সময় থেমে গেছে। সন্ন্যাসীরা তাতে আপত্তি করেননি। এখানে এসেছি নৈঃশব্দের শব্দ শোনার জন্য, আর সকল ধর্মকে সম্মান জানানোর জন্য।"
লাদাখ বেড়াতে গেছেন প্রীতি জিনতা
প্রীতি জিনতা আরো লেখেন, "যদিও আগে অনেকবার শ্যূটিংয়ের কাজে আমি লাদাখ এসেছি, এবারের অভিজ্ঞতাটা ছিলো সম্পূর্ণ আলাদা। পৌছানোর সাথে সাথেই আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ এবং রক্তচাপ পরীক্ষা করা হলো। সবকিছুই নতুন লাগলো। আমাকে স্বীকার করতেই হবে, আমি এখানকার ট্রাভেল এজেন্সির লোকেদের আতিথেয়তায় মুগ্ধ।"

মন্তব্যসমূহ