গর্ভাবস্থায়ও থেমে নেই নেহা ধুপিয়ার স্বাভাবিক জীবনযাপন - গ্লোব নিউজ বিডি

 বলিউডের স্বনামধন্য এই নায়িকা কয়মাস হলো গর্ভবতী হয়েছেন তা বলা মুশকিল। তবে তার পেটের সাইজ দেখে মনে হয় নবাগতের ভূমিষ্ঠ হবার আর বেশী বাকী নেই। এরকম অবস্থায় ভারী শরীর নিয়ে আর দশটা গর্ভবতী নারী যখন চলতে ফিরতেই হিমশিম খান, সেখানে নেহা ধুপিয়া দিব্যি যোগব্যায়াম অনুশীলন করে যাচ্ছেন।

ইয়োগা অনুশীলন করছেন নেহা ধুপিয়া
আজ সকালে ইয়োগা প্রাকটিস করার কয়েকটি ছবি শেয়ার করে তিনি টুইটারে লেখেন, "ভোরবেলা উঠে যোগাভ্যাস করছি। গত রাত্রে ফোন বন্ধ করে শুয়েছি, যাতে বারবার নোটিফিকেশনের শব্দে ঘুম ভেঙে না যায়, আর ফ্রিজ খুলে অনেককিছু না খেয়ে ফেলি। কারণ, বেশী খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।"
নেহা ধুপিয়া ঢিলেঢালা পোশাকে
জানা যায়, নেহা ধুপিয়া বর্তমানে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ফ্যাশন বিষয়েও সচেতন রয়েছেন। গর্ভাবস্থায় নারীদের ফ্যাশন কেমন হওয়া উচিত তা দেখিয়ে সম্প্রতি তিনি হলুদ রঙয়ের একটি ঢিলেঢালা পোশাক পড়ে ছবি আপলোড দেন।
স্ক্রীপ্ট পড়ছেন নেহা ধুপিয়া
এদিকে, বর্তমানে নেহা ধুপিয়া কোনো শ্যূটিংয়ে না গেলেও তার বাসায় রয়েছে অনেকগুলো স্ক্রীপ্ট। আপাতত এগুলো পড়ে পড়েই সময় কাটাচ্ছেন তিনি।


মন্তব্যসমূহ