নবজাতক সন্তানকে নিয়ে মেতে আছেন শ্রেয়া ঘোষাল | গ্লোব নিউজ বিডি
বলিউডের জনপ্রিয় এই কণ্ঠশিল্পি গত মে মাসে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। নাম রেখেছেন দিব্বান। শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করার পর এটিই তার প্রথম সন্তান।
নবজাতক এ সন্তানকে পেয়ে খুশীতে আত্মহারা শ্রেয়া ঘোষাল। গতকাল তিনি টুইটারে লেখেন, "তুমি সারাক্ষণই আমার কোলে আছো, তারপরও আমি তোমাকে যথেষ্ট কাছে পাচ্ছিনা। এ হৃদয় এখন শুধুই তোমার। এখন এবং চিরদিনের জন্য। তুমি কেমন করে আমার জীবনে এলে আর আমার জন্য ভালবাসার সংজ্ঞাটাই পাল্টে দিলে। আমার ছোট্টসোনা দিব্বান, মা তোমাকে অনেক ভালোবাসে।"জানা যায়, শ্রেয়া ঘোষাল তার ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সাথে প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৫ সালে ঐতিহ্যবাহী বাঙালী অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিয়ে করেছিলেন। চলতি বছর মে মাসের ২২ তারিখে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার প্রথম এই সন্তান জন্ম নেয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!