ওনাম উৎসব উপলক্ষ্যে বলিউড তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি
ওনাম হলো ভারতের কেরালা প্রদেশের একটি বার্ষিক উৎসব। এটি অনেকটা বাংলা নববর্ষ ও নবান্ন উৎসবের সম্মিলিত রুপ। এ উৎসব দশদিন ব্যাপী স্থায়ী হয়।এ উপলক্ষ্যে জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার আজ টুইটারে লেখেন, "সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ওনাম উৎসবের শুভেচ্ছা জানাই। এই উৎসব আমাদের জীবনে সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসুক, এমনটাই প্রত্যাশা করি।"এদিকে হেমা মালিনী ওনাম সম্পর্কে টুইটারে লেখেন, "আমার সকল টুইটার বন্ধুদের জানাচ্ছি শুভ ওনামের অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন উন্নতি আর খুশীতে ভরে উঠুক। এই কামনা রইলো।"এদিকে, অনিন্দ্য সুন্দরী নায়িকা হানসিকা মোতয়ানী লেখেন, "শুভ ওনাম! সব জায়গায় আশার আলো জ্বলে উঠুক!"জানা যায়, ওনাম উৎসবটি কেরালা প্রদেশের জাতীয় উৎসব। প্রধানত কৃষকদের ফসল কাটাকে কেন্দ্র করে কয়েক হাজার বছর ধরে চলে আসছে এই উৎসব। সুপ্রাচীন এই উৎসবকে ঘিরে অঞ্চলটির সংস্কৃতি ও বাণিজ্য আবর্তিত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!