শীগগীরই মুক্তি পাবে রোমাঞ্চকর সিনেমা মুখোশ - গ্লোব নিউজ বিডি
বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অনির্বান ভট্টাচার্য, অনির্বান চক্রবর্তী, চন্দ্রায়ি ঘোষ, পায়েল, কৌশিক সেন সহ আরো অনেকে।
এ সিনেমায় অনির্বান ভট্টাচার্য একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন। তাকে এ ছবিতে দেখা যায় একটি মহিষের মুখোশ পড়ে একের পর এক পুলিশকে হত্যা করতে।থ্রিলার ঘরানার এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন শাকেত ব্যানার্জী, সংলাপ লিখেছেন সৃজীব, শিল্প নির্দেশনা সঞ্জয় পাল, সিনেমাটোগ্রাফী শুভঙ্কর ভাড়, ভিডিও এডিট সুমিত চৌধুরী, মেকাপ করেছেন সৌরভ গাঙ্গুলী ও রিনা মন্ডল, সংগীত পরিচালনা নবারুন বসু এবং সহযোগী পরিচালক হিসেবে ছিলেন অনন্যা চ্যাটার্জী। মুভিটি আগামী আগষ্ট মাসে সিনেমা হলগুলোতে মুক্তি পাবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!