করোনায় আক্রান্ত হুমায়ূন আহমেদের ছেলে নিষাদ - গ্লোব নিউজ বিডি

 হুমায়ূন আহমেদের মৃত্যূর পর থেকে তার দ্বিতীয় পক্ষের দুই ছেলে নিষাদ ও নিনিত তাদের মা মেহের আফরোজ শাওনের কাছেই রয়েছেন। ২০২০ সালের প্রথমদিকে বাংলাদেশে করোনা প্রবেশ করলেও এতদিন পর্যন্ত নিরাপদে ছিলো তারা।

নিষাদ, নিনিত ও শাওন
কিন্তু সম্প্রতি তাদের কোভিড টেস্ট পজিটিভ আসলে উদ্বেগ ছড়িয়ে পড়ে হুমায়ূনপ্রেমীদের মধ্যে। ক্রমাগত ফোনকল আসতে থাকে শাওনের কাছে। শাওন ফেসবুকে লেখেন, "অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহায়তার জন্য। আমি জানি, আপনাদের অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত এবং জানতে চান আমি এখন কেমন অনুভব করছি। ভালোকথা, নিষাদ আক্রান্ত হয়েছে আর আমাদের চিকিৎসক আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু হাজার হাজার ফোনকল রিসিভ করা সত্যিই খুব বিরক্তিকর। তাই আমি আমার শুভাকাঙ্খীদের বলছি, আপনারা কলের পরিবর্তে এসএমএস পাঠান। আর ধৈর্য ধরুন। আমি যখন পারি আপনাদের সাথে কথা বলবো।"
শাওন, নিষাদ, নিনিত
জানা যায়, করোনাকালে সবাইকে ঘরে থাকতে বলা হলেও শাওন প্রায়ই বাইরে যাচ্ছেন। সম্প্রতি তিনি চঞ্চল চৌধুরীর সাথে হাছন রাজার নিশা লাগিলো রে গানটির শ্যূটিং সহ আরো বেশকিছু কাজে বাইরে গিয়ে বিপুল সংখ্যক মানুষের সাথে মিলিত হয়েছেন।

মন্তব্যসমূহ