অলিম্পিকে ভারতের হকি দল সেমিফাইনালে যাওয়ায় অভিনন্দন জানালেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে অংশগ্রহন করে ভারতের শতাধিক সদস্যের একটি দল। তাদের মধ্য থেকে মিরাবাই চানু সর্বপ্রথম রৌপ্যপদক জয়ের পর এবারে সেমিফাইনালে গেলো হকি টিম ইন্ডিয়া।
নীল জার্সি পরিহিত এই দল সম্পর্কে আজ বলিউড নায়িকা প্রীতি জিনতা টুইটারে লেখেন, "অলিম্পিকের সেমিফাইনালে পৌছানোর জন্য হকি ইন্ডিয়ার নারী ও পুরুষদের অভিনন্দন জানাই। আমি আমাদের এসব নারী পুরুষদের নিয়ে ভীষণ উত্তেজনা ও গর্ববোধ করছি। দোয়া করি তারা যেন সর্বোচ্চ পর্যায়ে পৌছায় এবং নীল কালিতে ইতিহাস লেখে। জয় হিন্দ! স্বর্ণপদক ছিনিয়ে আনো।"জানা যায়, প্রীতি জিনতা বর্তমানে স্বামীর সাথে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রয়েছেন। সেখানে প্রায়ই সাগরপাড়ে ঘুরতে গিয়ে সেলফি আপলোড দিচ্ছেন তিনি।এদিকে গত ২৩ জুলাই টোকিওতে শুরু হয় অলিম্পিক। বিশ্বের ১৯০ টি দেশের অংশগ্রহণে খেলা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। চলবে আগামী ৮ আগষ্ট পর্যন্ত।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!