রকের নতুন ছবি দেখে ক্ষেপলেন কার্ট অ্যাঙ্গেল - গ্লোব নিউজ বিডি
ডব্লিউ ডব্লিউ ই'র স্বনামধন্য রেসলার কার্ট অ্যাঙ্গেল গতকাল মেয়েকে নিয়ে গিয়েছিলেন ডোয়েন জনসনের নতুন মুভি জাঙ্গল ক্রুজ দেখতে। সেখানে পোষ্টারে রকের ছবি দেখে তিনি ক্ষেপে যান। এসময় তিনি পোষ্টারে থাকা দি রককে হুমকি দেন।কার্ট অ্যাঙ্গেল বলেন, "আমার ঘাড়ে ব্যান্ডেজ আছে বলে ভাবিসনা যে আমি তোকে ভয় পাই। আমি এখনও তোকে কুস্তিখেলায় অনায়াসে হারিয়ে দিতে পারি। তোকে আমি পরে দেখে নেবো। এখন আমার মেয়ে সাথে আছে বলে তোকে ছেড়ে দিলাম। যাইহোক, তোর মুভিটা বাচ্চাদের পছন্দ হয়েছে। সবাইকে মুভিটা দেখার অনুরোধ জানাচ্ছি।"এদিকে কার্ট অ্যাঙ্গেলের এই ভিডিওটি শেয়ার করে ডোয়েন জনসন লেখেন, "মানলাম তুই একাধিকবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন। সেইসাথে তুই একমাত্র আমেরিকান হিসেবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিস, যদিও তোর ঘাড় ভাঙা। তাই বলে ভাবিসনা আগামী রেসলিংয়ে আমি তোকে ছেড়ে দেবো। যাইহোক, তুই এবং তোর মেয়ে ওহানা আমার মুভিটা পছন্দ করেছিস জেনে আনন্দিত হলাম।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!