ভারত অলিম্পিকে স্বর্নজয় করায় তারকাদের সাধুবাদ - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি টোকিও অলিম্পিকে বর্শা নিক্ষেপ করে স্বর্ণপদক জয় করেছেন ভারতের খেলোয়াড় নিরাজ চোপড়া। এটি ছিলো অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম স্বর্ণপদক। তাই উচ্ছাসে ফেটে পড়েন তারকারা।

নিরাজ চোপড়া বর্শা নিক্ষেপ করছেন
অক্ষয় কুমার লেখেন, "এবারে স্বর্ণপদক ! অভিনন্দন নিরাজ তোমাকে, ইতিহাস সৃষ্টির জন্য। তুমি শত কোটি আনন্দ অশ্রুর জন্য দায়ী। ভালো করেছো, সাবাশ!"
নিরাজ চোপড়ার স্বর্ণপদক বিজয়
মাধুরী দীক্ষিত লেখেন, "অভিনন্দন নিরাজ তোমার এই অর্জনের জন্য! তুমি সত্যিই গোটা জাতিকে গর্বিত করেছো।"
অক্ষয় কুমার ও মাধুরী দীক্ষিত
এদিকে যেসব খেলোয়ার এবারে রৌপ্যপদক জিতেছেন, তারাও আগামীতে স্বর্ণ জেতার আশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জুহি চাওলা বলেন, "আমি অলিম্পিকে আমাদের সকল পদক বিজয়ীদের জন্য গর্বিত। তাদের ত্যাগ, তাদের নিষ্ঠা থেকে আমাদের অনেককিছু শেখার আছে। আমাদের উচিত ভবিষ্যত প্রজন্মকে তাদের গল্প শোনানো। আমাদের খেলোয়াড়দের প্রচেষ্টা আজ ফসলে পরিণত হয়েছে।"

মন্তব্যসমূহ