সৃজিত মূখার্জীর নতুন ছবি সাবাশ মিঠুর শ্যূটিং শুরু - গ্লোব নিউজ বিডি
টলিউডের জনপ্রিয় এই পরিচালক এবারে প্রিয়া আভেন এর সাথে যৌথভাবে পরিচালনা করতে যাচ্ছেন স্পোর্টস ঘরানার একটি ছবি। ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ এর জীবন কাহিনী নিয়ে বানানো হবে এই ছবিটি।
গতকাল সৃজিত মূখার্জী টুইটারে এই সিনেমার ক্ল্যাপবোর্ডের ছবি আপলোড করে লেখেন, "দূরের দেশে গিয়ে টেষ্ট ম্যাচ খেলে আসাটা সত্যিই বিপত্তিকর।" এ ক্ল্যাপবোর্ডে দেখা যায়, সিনেমাটির প্রযোজক হলেন অজিত আন্ধারে। সিনেমাটোগ্রাফী করেছেন তুষার কান্তি রায়।জানা যায়, সিনেমাটিতে মিতালী রাজ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা তাপসী পান্নু। ভিডিও এডিট করেছেন শ্রীকর প্রসাদ, সংগীতে ছিলেন অতুল গায়কোয়াড়, শিল্প নির্দেশনায় ছিলেন আনিতা রাজগোপালন লতা। এছাড়া ক্যামেরার সামনে ও পিছনে কাজ করেছেন আরো একঝাক দক্ষ কলাকুশলী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!