আসছে কনা ও ইমরানের ডুয়েট রবীন্দ্র সংগীত | গ্লোব নিউজ বিডি

 কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল জুটি অ্যালবামে এবং সিনেমায় গান গেয়ে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। তবে রবীন্দ্র সংগীত নিয়ে আগে কখনও একসাথে কাজ করেননি তারা।কনা ও ইমরান
তবে এবারে তাদেরকে দেখা যাবে রবীন্দ্র সংগীতে একসাথে। গত রোববার ইমরান মাহমুদুল তার ফেসবুক পেজে জানান, "রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা থেকেই অনেক ভালো লাগে । প্রথমবারের মতো আমরা একসাথে একটি রবীন্দ্র সংগীত গেয়েছি । অভিজ্ঞতাটা দারুন । আগামী ৬ই আগস্ট গানটি আসবে।"

কনা ও ইমরান
জানা যায়, আসছে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষ্যে চন্দন রায়চৌধুরী পরিচালিত মিউজিক ভিডিওতে অভিনয় করবেন কনা ও ইমরাণ।

মন্তব্যসমূহ