ফ্রেডি সিনেমায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান - গ্লোব নিউজ বিডি

গতকাল নায়ক টুইটারে ফ্রেডি সিনেমার ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে লেখেন, "এটা এমন একটা সিনেমা যেটা শ্যূটিং শুরু হওয়ারও অনেক আগে থেকে আমার হৃদয়ের খুব নিকটবর্তী ছিলো। অবশেষে এটা বাস্তব হতে চলেছে। বর্তমানে আমি ফ্রেডি সিনেমাটির শ্যূটিং করছি।"

ফ্রেডি সিনেমার ক্ল্যাপস্টিক
জানা যায়, একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং জয় শিবাক্রমনীর নর্দার্ন লাইটস ফিল্মস এর যৌথ প্রযোজনায় রোমান্টিক থ্রিলার ঘরানার এই মুভিটি পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। গত মে মাসে সিনেমাটির চিত্রনাট্যে কিছু সংশোধনী দাবী করলে কার্তিককে বাদ দেওয়ার পরিকল্পনা করেন প্রযোজকরা। অবশেষে সমঝোতায় এলেন তারা।
কার্তিক আরিয়ান
কিছুদিন আগে কার্তিক আরিয়ান স্ক্রীপ্ট নিয়ে বেশী ঘাটাঘাটি করলে ডিরেক্টররা ক্ষেপে গিয়েছিলেন তার উপরে। এমতাবস্থায় কাজ পাওয়া বন্ধ হয়ে যায় কার্তিকের। কিন্তু পরে কার্তিক নিজেই সমঝোতায় আসতে রাজী হন। বর্তমানে তামিল রিমেক শাহজাদা সহ বেশ কয়েকটি কাজের অফার রয়েছে তার হাতে।

মন্তব্যসমূহ