বলিউডে কাভি আলবিদা না ক্যাহনার পনেরো বছর উদযাপন - গ্লোব নিউজ বিডি

কারন জোহর পরিচালিত এই মুভিটি ২০০৬ সালে নির্মিত হয়। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কিরন খের, প্রীতি জিনতা, রাণী মূখার্জী, অভিষেক বচ্চন সহ আরো অনেকে।
কাভি আলবিদা না ক্যাহনা সিনেমার পোষ্টার
সিনেমাটির ১৫ বছর পূর্তিতে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে প্রীতি জিনতা টুইটারে লেখেন, "ওমা, এরই মধ্যে পনেরো বছর চলে গেছে! আমার এখনও মনে পড়ে প্রথম যখন কারন জোহর আমাকে স্ক্রিপ্টের কথা বললো। আমরা তখন লন্ডনে ছিলাম। সে বললো, প্রিয়তমা, এই মুভিটি যদি ঠিকমতো কাজ করে, তাহলে সমাজে তালাকের সংখ্যা বাড়বে। আমরা দুজনেই উচ্চস্বরে হেসেছিলাম। আমি মনে করেছিলাম, বরাবরের মতো এটিও তার একটি রসিকতা। কিন্তু এটা রসিকতা ছিলোনা। এর অল্প কয়েকদিন পরেই আমি অবাক হয়ে দেখলাম সে কত নিপুনভাবে বিবাহিত জীবনের নানা জটিলতাকে ফুটিয়ে তুলেছে। আমি খুবই গর্বিত এরকম একটি মহান সিনেমার অংশ হতে পেরে। আর আমি কখনোই ভুলতে পারবোনা, কিছু দৃশ্যের শ্যূটিং করতে গিয়ে আমি কতটা নার্ভাস হয়ে পড়েছিলাম।"
প্রীতি জিনতা ও শাহরুখ খান
এদিকে সিনেমাটির পনেরো বছর পূর্তিতে পরিচালক কারন জোহর টুইটারে লেখেন, "এটি এমন একটি সিনেমা, যা চিরদিন আমার হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে থাকবে।"

মন্তব্যসমূহ