লন্ডনের প্রাকৃতিক সৌন্দর্যে স্মৃতিকাতর হয়ে পড়লেন অক্ষয় কুমার - গ্লোব নিউজ বিডি

আজ লন্ডনের গাছগাছালি ঘেরা এলাকায় সাইকেল চালাতে গিয়ে হঠাৎ চোখ আটকে যায় অক্ষয়ের। প্রকৃতির কী আশ্চর্য রুপ! সাথে থাকা সঙ্গীকে দিয়ে তৎক্ষনাৎ নিজের একটা ছবি তুলে টুইটারে পোষ্ট করেন তিনি।

লন্ডনের প্রাকৃতিক সৌন্দর্যে অক্ষয় কুমার
ছবিটির ক্যাপশনে অক্ষয় লেখেন, "সবেমাত্র আজ লন্ডনে আমার কোয়ারেন্টাইন শেষ করলাম। মুক্ত বাতাসের খোজে একটু বাইরে বের হলাম। চারিদিকে একবার দৃষ্টি দিলাম। সাথে সাথে আমি কল্পনায় পৌছে গেলাম রাতলাম শহরে, যেখানে আমি শৈশবে কোনো এক গ্রীষ্মের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম। যেদিকেই তাকাই, আমি শুধু সবুজ দেখতে পাই। রাতলাম এর রাস্তাগুলোকে খুব মিস করছি।"
স্কুলের ছাত্র
জানা যায়, রাতলাম ভারতের মধ্য প্রদেশের একটি ছোট্ট মফস্বল শহর। এর পূর্বনাম ছিলো রত্নপুরী।

মন্তব্যসমূহ