যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরলেন শিল্পা শেটি - গ্লোব নিউজ বিডি
আজ তিনি টুইটারে ইয়োগা অনুশীলনের একটি ভিডিও পোষ্ট করে লেখেন, "নিজেই নিজের সহযোদ্ধা হোন। নিজের জীবনে প্রভাব ফেলার জন্য পর্যাপ্ত শক্তিশালী হোন যাতে নিজেকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারেন। বিষাদ কিংবা উচ্ছাস, মনের অবস্থা যেটাই হোকনা কেন, আমি ইয়োগা অনুশীলন করি। এটা আমার ইতিবাচক থাকার জন্য, মনযোগী থাকার জন্য এবং ভারসাম্যে থাকার জন্য সেরা প্রতিষেধক হিসেবে কাজ করে।"
শিল্পা আরো লেখেন, "আপনার কনুই, পিঠ এবং কাধকে সম্প্রসারিত করুন। এটা হজমশক্তি বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনি আপনার অঙ্গভঙ্গিকেও উন্নত করবে। কোমরের ব্যায়াম আপনাকে কোমর এবং পিঠের ব্যাথা থেকে মুক্তি দেবে। আর সেইসাথে যদি আপনি বেদের শ্লোক শুনতে পারেন তাহলে তো কথাই নেই। এটা আপনার দেহ মন এবং আত্মার শান্তির জন্য একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। ধীরে ধীরে শুরু করুন এবং আস্তে আস্তে এক আসন থেকে অন্য আসনে যান। কারণ শুধুমাত্র যোগব্যায়ামের দ্বারাই এটা করা সম্ভব।"জানা যায়, নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা ঘর সংসার সামলাতে প্রায় একযুগ পর্দার আড়ালে ছিলেন। সন্তান বড় হয়ে যাওয়ায় এবারে তিনি আবারও চলচ্চিত্রে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!