আহত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন সায়োনি - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি ভারতের ত্রিপুরায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ অনুষ্ঠিত হলে ব্যাপক ভাংচুর ও জ্বালাও পোড়াও করে কর্মীরা। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয়ভাবে তাদের সুচিকিৎসার ব্যাবস্থা না হলে এসব কর্মীকে কোলকাতায় নিয়ে যাওয়া হয়।
সেখানে সায়োনি ঘোষ তাদের সাথে দেখা করে বিস্তারিত ঘটনা শোনেন এবং তাদেরকে সান্তনা দেন। এসময় হাসপাতালে আহত কর্মীদের সাথে বেশ কয়েকটি ছবি তোলেন তিনি। পরে এগুলো টুইটারে প্রকাশ করেন সায়োনি ঘোষ। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, "চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির। সুদীপ, জয়া, দেবাংশু সহ অন্যান্যদের ধন্যবাদ জানাই। তোমরা সিনিয়রদের কথামতো গোলমালে অংশ নিয়েছো। আগুন লাগলে অনেকেই পুড়ে ভস্ম হয়ে যায়, অনেকে আবার নিজেই আগুন হয়ে অন্যদের পুড়িয়ে মারে।"জানা যায়, সায়োনি ঘোষ বর্তমানে সিনেমার চেয়ে রাজনীতিতে বেশী সক্রিয় রয়েছেন। রাজনীতির ফাঁকে ফাঁকে অল্প কিছু কাজ করলেও টলিউড তাকে আর আগের মতো পাচ্ছেনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!