আসছে রহস্যঘেরা বলিউড মুভি চেহরে - গ্লোব নিউজ বিডি

রোমাঞ্চকর এই মুভিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, ইমরান হাশমী, ক্রিস্টাল ডিসুজা, রিয়া চক্রবর্তী, সিদ্ধার্থ কাপুর, আন্নু কাপুর, ধৃতিমান চক্রবর্তী, রঘুবীর যাদব সহ আরো অনেকে।

চেহরে সিনেমার পোষ্টার
আনন্দ পন্ডিত প্রযোজিত ও রুমী জাফরি পরিচালিত এ সিনেমায় অমিতাভ বচ্চনকে দেখা যাবে একজন আইনজীবী চরিত্রে। অপরদিকে ইমরান হাসমীকে দেখা যাবে একজন ব্যাবসায়ীর চরিত্রে।
ইমরান হাশমী ও অমিতাভ বচ্চন
আজ ইমরান হাশমী টুইটারে লেখেন, "সাবধান! আপনাদের সবাইকে সতর্ক করা হচ্ছে, কারণ এই দোষ আপনার কাধেও চাপানো হতে পারে। চেহরে সিনেমাটি আগামী ২৭ আগষ্ট আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।"

মন্তব্যসমূহ