কাজে উৎপাদনশীলতা বাড়ানোর টিপস দিলেন টুইংকেল খান্না - গ্লোব নিউজ বিডি

 বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা টুইংকেল খান্না প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে প্রবন্ধ লিখে থাকেন। সম্প্রতি তিনি ব্যাস্ত লোকদের জন্য এমন এক পদ্ধতির কথা বলেন, যেভাবে কাজ করলে অল্প সময়ে অধিক পরিমাণ কাজ করা সম্ভব।

লিখছেন টুইংকেল খান্না
গতকাল তিনি ফেসবুকে লেখেন, "কাজে মনযোগ দিতে না পারায় আপনার কি প্রায়ই ভুল হয়? আপনার কাজের তালিকা কি এতই বড় যে তা টয়লেট পেপার হিসেবে ব্যাবহার করা যাবে? তা যদি হয়, তাহলে আমার লেখাটি পড়ুন।" এরপর তিনি নিজের লেখা প্রবন্ধের একটি লিংক শেয়ার করেন।
টুইংকেল খান্না

টুইংকেলের প্রবন্ধটি পড়ে দেখা যায়, তিনি পোমোদোরো টেকনিকের কথা বলেছেন, যেখানে একটানা ২৫ মিনিট কাজ করার পর ৫ মিনিট বিশ্রাম নিতে হয়। এভাবে চারবার করার পর টানা একঘন্টা বিশ্রাম নিতে হয়। তাহলে সারাদিনের মোট কাজের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। আর সেইসাথে কাজ হয় নির্ভুল ও সুন্দর।

মন্তব্যসমূহ