বলিউডে কোয়ি মিল গায়া সিনেমাটির আঠারো বছর পূর্তি উদযাপন - গ্লোব নিউজ বিডি

 ২০০৩ সালে স্বনামধন্য পরিচালক রাকেশ রোশান শিশুতোষ এই সিনেমাটি বানান। সাধারণত এ ধরণের সিনেমায় বানিজ্যিক সফলতা পাওয়া যায়না। তাই ব্যায় কমাতে নিজের পুত্র ঋত্তিক রোশানকে নায়ক করে নিজে নায়কের পিতার চরিত্রে অভিনয় করেন।

কোয়ি মিল গায়া
এছাড়া হিরো হোন্ডা, বর্নভিটা, অ্যাভন সাইকেল ইত্যাদি প্রতিষ্ঠাণের কাছ থেকে অনুদান নিয়ে তিনি সিনেমাটি বানান। ফলে এসব ব্র্যান্ডকেও স্থান দিতে হয়েছিলো সিনেমার গল্পে। এই সিনেমার গল্পের পট যাকে ঘিরে আবর্তিত হয়, তার নাম জাদু। সে একটা রোবট।
রিত্তিক ও জাদু
আজ ঋত্বিক টুইটারে লেখেন, "আজ তার জন্মদিন, যে রোহিতের জীবনকে এবং ব্যাক্তিগতভাবে আমার জীবনকে সুখ ও জাদুতে ভরিয়ে তুলেছিলো। সে রোহিতের হাত ধরেছিলো, তার ভয় দূর করেছিলো এবং তাকে জাদুটোনায় বিশ্বাস স্থাপন করিয়েছিলো। সে যখন রোহিতের জীবনে এসেছিলো তখন তার বয়স ছিলো তিন বছর। আজ তার একুশ পূর্ণ হলো। আর কোয়ি মিল গায়ার পূর্ণ হলো আঠারো বছর।"

মন্তব্যসমূহ