ডিসেম্বরে মুক্তি পাবে হলিউড মুভি ডোন্ট লুক আপ - গ্লোব নিউজ বিডি

ডেভিড সিরোতা এবং অ্যাডাম ম্যাককে এর যৌথ রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিটির ব্যায় ধরা হয়েছে ৫৫ মিলিয়ন ডলার। কমেডি ধাচের এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটির শ্যূটিং করা হয়েছে আমেরিকার বোস্টন এবং ম্যাসাচুসেটস এলাকায়। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, টিমথি ক্যালামেট, কেট ব্ল্যানচেট, জোনা হিল, মেরিল স্ট্রিপ, জিনা গার্শন, রন পার্লম্যান, মেলানি লিনস্কি, ম্যাথিউ পেরি, আরিয়ানা গ্রান্ডে সহ আরো অনেকে।
ডোন্ট লুক আপ সিনেমার দৃশ্য
এই সিনেমায় দেখানো হয়েছে দুইজন অখ্যাত জ্যোতির্বিজ্ঞানী একটি বিরাট সংবাদ সম্মেলনের আয়োজন করেন যাতে মানবজাতিকে সতর্ক করে দেয়া যায়। কারণ একটি ধূমকেতু দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
ডোন্ট লুক আপ সিনেমার দৃশ্য
জানা যায়, ডোন্ট লুক আপ সিনেমাটি শ্যূটিং শেষে বর্তমানে পোষ্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। বাকী কাজ শেষ করে আগামী বাইশে ডিসেম্বর এটির সাম্ভাব্য মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। ব্লু গ্রাস ফিল্মস এবং হাইপার অবজেক্ট ইন্ডাষ্ট্রিজ প্রযোজিত এ সিনেমাটি নেটফ্লিক্সেও দেখা যাবে।

মন্তব্যসমূহ