ক্রিকেটে বাংলাদেশের বিজয়ে তারকাদের উচ্ছাস - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি অষ্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ দলের খেলা অনুষ্ঠিত হলে বিজয়ী হয় বাংলাদেশ। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে ক্রিকেট প্রেমীদের উচ্ছসিত স্ট্যাটাসে।
অপু বিশ্বাস তার সন্তানের সাথে বাংলাদেশের জার্সি গায়ে ছবি আপলোড করেন। বিদ্যা সিনহা মীম লেখেন, "আমি তো আগেই বলেছিলাম আজকেও বাংলাদেশ জিতবে! অভিনন্দন বাংলার দামাল ছেলের দল। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে তোমরা আমাদের গর্বিত করেছো।" জনপ্রিয় নায়িকা ববি হক ব্যাট হাতে বাংলাদেশের জার্সি গায়ে একটি ছবি আপলোড করে টিমকে অভিনন্দন জানান।এদিকে মনির খান তার ২০১৯ সালের গান "হবেই হবে বাংলাদেশের জয়" আপলোড করে লেখেন "অভিনন্দন টাইগার্স! প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার সাথে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য।" জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার "শাবাশ বাংলাদেশ" গানটি আপলোড করেন।জনপ্রিয় নায়ক আরেফিন শুভ বাংলাদেশ ক্রিকেট দলের এই ছবিটি আপলোড করে লেখেন, "তোমরা জেতো কিংবা হারো, তোমরা চিরদিন আমার একমাত্র পছন্দের দল হয়ে থাকবে।" অপরদিকে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, "বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত।" এছাড়াও অন্যান্য তারকারা নিজের মতো করে তাদের উচ্ছাস প্রকাশ করেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!