চলতি মাসে মুক্তি পাবে ভূতের ছবি বুমিকা - গ্লোব নিউজ বিডি
স্টোন বেঞ্চ প্রোডাকশন্স প্রযোজিত তামিল ভাষায় নির্মিত এই ভূতের ছবিটি পরিচালনা করেছেন স্বনামধন্য তামিল পরিচালক রথীন্দ্র প্রসাদ। ছবিটিকে বলা হচ্ছে একটি ইকো হরোর ক্যাটাগরীর ছবি। অর্থাৎ আদিম বন্য পরিবেশে ভূতের সাথে বোঝাপড়া।
ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ী এলাকা নীলগিরিতে করা হয়েছে বুমিকা ছবির শ্যূটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অবন্তিকা, ঐশ্বরিয়া রাজেশ সহ আরো অনেকে।জানা যায়, সিনেমাটির ক্যামেরায় ছিলেন রবার্তো জাজারা, সংগীতে ছিলেন পৃথিবী চন্দ্রশেখর, ভিডিও সম্পাদনায় আনান্দ জেরালডিন, শিল্প নির্দেশনায় মোহন এবং বিশেষ আবহ তৈরী করেছেন সত্যদেবা। সিনেমাটি আগামী ২২ আগষ্ট মুক্তি পাবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!