ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মন্তব্য করলেন তারকারা - গ্লোব নিউজ বিডি

১৯৪৭ সালের ১৫ আগষ্ট মোহনদাস করমচাঁদ গান্ধীর আহবানে সাড়া দিয়ে ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদেরকে ভারত ছাড়তে বাধ্য করেছিলো। দিনটিকে স্বরণ করে প্রতিবছর স্বাধীনতা দিবস পালন করে ভারতীয়রা। আজ অক্ষয় কুমার টুইটারে লেখেন, "আজ যেহেতু আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, আসুন আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এই স্বাধীনতা অর্জনের জন্য। চলুন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের পরিবারের প্রতি। পরিবারগুলোকে নিজের পরিবার ভেবে সাহায্য করি।"

অজয় দেবগণ
অজয় দেবগন লেখেন, "ভারতের জাতীয় পতাকা দেখে মনে মাত্র একটাই আবেগ জাগে, সেটা হলো কৃতজ্ঞতা। আমাদের বাহিনীকে কৃতজ্ঞতা জানাই যারা শত বাধাবিপত্তি উপেক্ষা করেও এটাকে সগৌরবে উড্ডীন রেখেছেন।"
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার লেখেন, "আমি সবসময়ই সগর্বে ভারতের পতাকা আকা হেলমেট পড়ে খেলতে নেমেছি। এটা আমাকে মনে করিয়ে দিতো, আমি কি উদ্দেশ্যে মাঠে নেমেছি। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয়দের ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাইজয় হিন্দ"
সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী লেখেন, "মননে স্বাধীনতা, হৃদয়ে বিশ্বাস, আত্মাতে স্মৃতি। চলো স্বাধীনতা দিবসে আমরা জাতিকে শ্রদ্ধা জানাই।"
সিদ্ধার্থ মালহোত্রা
শেরশাহ সিনেমার নায়ক সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, "একজন সৈনিকের দেশপ্রেমের চেয়ে বড় কোনো দেশপ্রেম নেই। পোশাকের মর্জাদার চেয়ে বড় কোনো মর্জাদা নেই। আর দেশের থেকে বড় কোনো ধর্ম নেই। আমি ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে শ্রদ্ধা জানাই।"
অনুপম খের
এছাড়াও আরো অনেক তারকা নিজ নিজ ভাষায় তাদের দেশপ্রেম প্রকাশ করেন‌। এদিকে, ভারতের এই আনন্দের দিনে বাংলাদেশ পালন করছে শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসায় সপরিবারে হত্যা করা হয়।

মন্তব্যসমূহ