ক্রিসমাসে মুক্তি পাবে স্পাইডারম্যান নো ওয়ে হোম - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় লেখক স্ট্যান লি সৃষ্ট মাকড়সা মানব চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই হলিউডে বেশ কয়েকটি সিনেমা বানানো হয়েছে। এবারে বানানো হচ্ছে নতুন এই মুভিটি। ২০২০ সালের অক্টোবরে নিউইয়র্ক শহরে এর শ্যূটিং শুরু হয়।করোনা ভাইরাসের কারণে বারবার নির্মাণকাজে ব্যাঘাত ঘটলেও বর্তমানে পরিচালক জন ওয়াটসের নেতৃত্বে প্রোডাকশন এগিয়ে চলেছে দুর্বার গতিতে। ক্রিস ম্যাককেনা এবং এরিক সমার্সের যৌথ চিত্রনাট্যে সিনেমাটিতে অভিনয় করছেন টম হল্যান্ড, জেনদায়া, বেনেডিক্ট কাম্বারবাখ, জন ফ্যাব্রিউ, জ্যাকব ব্যাটালন, আলফ্রেড মোলিনা, জেমি ফক্স সহ আরো অনেকে।জানা যায়, কলাম্বিয়া পিকচার্স, মার্ভেল স্টুডিয়োজ এবং প্যাসকাল পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ মুভিটি আগামী ১৭ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!