বাইক নিয়ে লাদাখ ঘুরতে গেছেন কুনাল কেম্মু - গ্লোব নিউজ বিডি

 জনপ্রিয় বলিউড হিরো কুনাল প্রায় দুই সপ্তাহ ধরে লাদাখে আছেন। বছরের এই সময়টা লাদাখে পর্যটকদের প্রচুর ভীড় থাকে। বিশেষ করে বাইকারদের ভীড়। কুনালের সাথেও আছে একঝাক বাইকার। আজ লাদাখের রাস্তায় বাইক চালানোর কিছু ছবি পোষ্ট করেন তিনি।

লাদাখ গেছেন কুনাল কেম্মু
কুনাল লেখেন, "লাদাখে রাস্তাগুলো জোস! এখানকার উচু উচু রাস্তা আর অসংখ্য বাঁকের মধ্য দিয়ে বাইক চালানোটা সত্যিই রোমাঞ্চকর। লাদাখের প্রেমে পড়ে গেছি। এখানকার জনগণ, এর পাহাড়, এর বরফ গলা নদী, আর রাস্তাগুলোর সৌন্দর্যের কথা কী আর বলবো! এক কথায় অসাধারণ!"
বাইক নিয়ে লাদাখ ভ্রমণে গেছেন কুনাল কেম্মু
কুনাল আরো লেখেন, "লাদাখে এসে মনে হচ্ছে, এই যে চোখের সামনে যা কিছু দেখছি, এ যেন সত্যি নয়। এ যেন স্বপ্ন। লাদাখে ঢোকার সময় এমন কিছু অদ্ভূত রাস্তা পেরিয়ে এসেছি যা বলার মতো না। কিছু রাস্তা ছিলো অত্যন্ত সরু আর পিচ্ছিল, কিছু রাস্তার উপর দিয়ে ঝরণার জল চলে গেছে, এরকম বেশ কয়েকটি জায়গায় বাইক থামিয়ে নামতে হয়েছিলো। কিছু যায়গায় তুষারপাতও হচ্ছিলো। আবার কিছু যায়গা ছিলো একটু বেশীই গরম। আমি লাদাখের প্রচুর ছবি তুলেছি। ভিডিও করেছি। এখানে ভালো নেট পায়না। আপাতত কয়েকটা ছবি শেয়ার করলাম। বাকীগুলো পরে আপলোড দেবো।"
লাদাখে বিএসএফ ক্যাম্পে কুনাল কেম্মু
এদিকে, গত রোববার স্বাধীনতা দিবসে তিনি গিয়েছিলেন লাদাখের স্থানীয় বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্পে। সেখানে সীমান্ত রক্ষীদের সাথে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন তিনি।

মন্তব্যসমূহ