ভক্তদের ছবি দিয়ে বৃহত্তম ভাস্কর্য গড়াচ্ছেন সালমান খান - গ্লোব নিউজ বিডি
আগামীকাল রাধে ছবিটি প্রথমবারের মতো টিভিতে প্রচারিত হতে যাচ্ছে। এটির প্রচারণা উপলক্ষ্যে সালমান খান ভক্তদের ছবি দিয়ে নিজের এক বিশাল ভাস্কর্য বানাচ্ছেন। এটি হবে বিশ্বে এ ধরনের সর্ববৃহৎ ভাস্কর্য, যা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাবে।
সম্প্রতি সালমান খান ভক্তদের উদ্দেশ্যে বলেন, "মুম্বাই সমুদ্র সৈকতের পাশে আমার বিরাট ভাস্কর্য তৈরী হচ্ছে। এটিতে লাগানো হবে আপনাদের অসংখ্য ছবি। যারা নিজের ছবি লাগাতে আগ্রহী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইকো সালাম হ্যাশট্যাগ সহকারে নিজের ছবিটি পোষ্ট করুন। আমার লোকেরা এটা খুজে নেবে।"এদিকে আগামীকাল জি টিভিতে প্রথমবারের মতো প্রচারিত হতে যাচ্ছে সালমানের নতুন সিনেমা রাধে। এটি দেখার জন্যও ভক্তদের আহবান জানান সালমান খান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!