মুম্বাইয়ে সৃজিত মিথিলার সাথে প্রসেনজিতের সাক্ষাত | গ্লোব নিউজ বিডি
মাসখানেক হয়ে এলো মিথিলা আর আইরাকে নিয়ে মুম্বাই রয়েছেন সৃজিত। একদিকে রেক্কা সিরিজটি নিয়ে আলোচনা সমালোচনা, অন্যদিকে মিথিলাকে নিয়ে মুম্বাইয়ের আনাচে কানাচে ঘুরে বেড়ানো। আপাতত এই করেই সময় কাটাচ্ছেন সৃজিত। কয়দিন আগে গিয়ে দেখা করে এসেছেন পরমব্রত। এবারে যুক্ত হলেন বুম্বা হিসেবে পরিচিত প্রসেনজিৎ।এরই মধ্যে সৃজিত মিথিলাকে নিয়ে গেছেন কণ্ঠশিল্পী সোনু নিগামের বাসায়, মদের দোকানে, বেশ কয়েকটি বিশেষ রেষ্টুরেন্ট এবং সমুদ্র সৈকতে। গতকাল তারা মুম্বাইয়ের সাগরতীরে ঘুরতে গিয়ে কিছু ছবি তোলেন।এছাড়া সম্প্রতি তারা সপরিবারে মুম্বাইয়ের অভিজাত এলাকায় অবস্থিত স্বনামধন্য রেস্তোরা আইকনিক লেপোল্ড এ খেতে গিয়েছিলেন।সৃজিত জানান, এটি তার প্রিয় রেস্তোরা গুলোর একটি। মুম্বাই ঘুরতে গেলে এখানে খেতে পছন্দ করেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!