টলিউডে আসছে নতুন সিনেমা আজব প্রেমের গল্প - গ্লোব নিউজ বিডি
এই সিনেমাটি একটি অসম প্রেমের গল্প। যেখানে নায়কের বয়স নায়িকার থেকে অনেক কম। রাজা চন্দ্র পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চক্রবর্তী, পল্লবী চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী, তন্নি লাহা রায়, বনি সেনগুপ্ত সহ আরো অনেকে।
সিনেমাটির প্রচারে কলাকুশলীরা বেঁছে নিয়েছেন অভিনব এক পন্থা। আজ শ্রাবন্তী ফেসবুকে লেখেন, "আজব প্রেমের গল্প কনটেস্টে অংশ নিন। আপনার প্রেমের গল্পটি ঠিক কি কারণে আজব, তা জানিয়ে এক মিনিটের ভিডিও তৈরী করুন। তারপর ভিডিওটি আগামী ১৮ আগষ্টের মধ্যে পাঠান জি বাংলা সিনেমার পেজ ইনবক্সে। বিজয়ী পেয়ে যাবেন এই সিনেমার চরিত্র দীপ্ত আর সুলগ্নার সাথে লাইভে আসার সুযোগ।"জানা যায়, শায়ক খান প্রযোজিত এই সিনেমাটি আগামী ২২ আগষ্ট জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমায় প্রথমবারের মতো প্রচারিত হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!