দিল্লীতে তাতবস্ত্র প্রদর্শনী দেখতে গেলেন হেমা মালিনী - গ্লোব নিউজ বিডি

 একসময়ের জনপ্রিয় বলিউড নায়িকা হেমা মালিনীর হাতে এখন তেমন কোনো কাজ নেই। তবে সিনিয়র অভিনেত্রী হওয়ায় বিভিন্ন সভা সেমিনারে প্রায়ই ডাক পান তিনি। সম্প্রতি দিল্লীতে অনুষ্ঠিত তাতবস্ত্র প্রদর্শনী দেখার জন্য তাকে আমন্ত্রণ জানান স্বয়ং মন্ত্রী মহোদয়।

হেমা মালিনী
আজ হেমা মালিনী টুইটারে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, "জাতীয় তাতশিল্প দিবস উদযাপিত হয়েছিলো গত শনিবার। একটা জাতি হিসেবে আমাদের অবশ্যই উচিত সেইসব বিশ্বমানের শিল্পপন্যগুলোর জন্য প্রচন্ড গর্ব করা যা আমাদের তাতীরা তৈরী করে। আমি মাননীয়া রেলপথ ও শিল্পমন্ত্রী জনাবা দর্শনা বিক্রম জারদোষের আমন্ত্রণে দিল্লীর তাতবস্ত্র প্রদর্শনী পরিদর্শনে গিয়েছিলাম। আমি সেখানে অজস্র পণ্যের সমাহার দেখে বিস্মিত হয়েছি।"
মন্ত্রী ও হেমা মালিনী
জানা যায়, হেমা মালিনী এসময় মেলা থেকে কয়েকটি তাতের শাড়ী কেনেন নিজের জন্য, যা তিনি সযত্নে রেখে দেবেন এবং পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠাণ উপলক্ষ্যে পরবেন।

মন্তব্যসমূহ