জনপ্রিয় টিভি শো ইত্যাদি এবার শ্যূট করা হলো দর্শকহীনভাবে | গ্লোব নিউজ বিডি

দুই যুগ ধরে বাংলাদেশের জনপ্রিয় টিভি শো ইত্যাদি। কেয়া কসমেটিক্স প্রযোজিত, হানিফ সংকেত এর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রত্যেকবার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেকর্ড করা হয়। তবে করোনা ভাইরাসের কারনে এবার এটি শ্যূট করার সময় একজন দর্শকও ছিলোনা। সারি সারি ফাঁকা চেয়ারের সামনে দাড়িয়ে এবার ইত্যাদি উপস্থাপন করলেন দুর্দান্ত রসবোধ সম্পন্ন উপস্থাপক হানিফ সংকেত।

ইত্যাদি উপস্থাপক হানিফ সংকেত
তিনি বলেন, "আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোট্রেনের প্রথম গন্তব্যস্থল সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোন দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শক শূন্য প্রথম অনুষ্ঠান। মেট্রোট্রেনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ইত্যাদির এই অনুষ্ঠান ধারণ করা হয়েছে"
ইত্যাদি উপস্থাপক হানিফ সংকেত
জানা যায়, ফাগুন অডিও ভিশন নির্মিত এ অনুষ্ঠানটি গত শুক্রবার বাংলাদেশ টেলিভিশন এবং ইউটিউবে প্রচারিত হয়েছে।

মন্তব্যসমূহ