পৃথিবীর সর্বোচ্চ দালানে প্রদর্শিত হলো জাঙ্গল ক্রুজ সিনেমার দৃশ্য - গ্লোব নিউজ বিডি

বেশ কিছুদিন হলো এটার প্রচলন হয়েছে, বড় বাজেটের কোনো সিনেমা বানালেই তা আমিরাতের বুর্জ খলিফা খ্যাত পৃথিবীর সর্বোচ্চ দালানে দেখানো হয়। এরই ধারাবাহিকতায় এবারে দেখানো হলো ওয়াল্ট ডিজনী প্রযোজিত ও জিম কলেট ছেরা পরিচালিত জাঙ্গল ক্রুজ সিনেমার দৃশ্য।

জাঙ্গল ক্রুজ সিনেমার দৃশ্য
আজ সিনেমাটির নায়ক, রেসলার ডোয়েন জনসন টুইটারে বুর্জ খলিফার একটি ভিডিও শেয়ার করে লেখেন, "দুবাইয়ের বুর্জ খলিফায় আমাদের সিনেমা জাঙ্গল ক্রুজের এই আলোকসজ্জাটি দেখুন। এটি সংযুক্ত আরব আমিরাতে ১ নম্বর হয়েছে এবং বিশ্বেও ১ নম্বর হয়েছে। আপনারা এটা বিশ্বজুড়ে সিনেমা হলগুলোয় দেখতে পাবেন। সেইসাথে আপনাদের বসার ঘরগুলোতেও।"
জাঙ্গল ক্রুজ সিনেমা
জানা যায়, গ্লেন ফিকারা, জন রেকুয়া এবং মাইকেল গ্রীনের যৌথ চিত্রনাট্যে মুভিটিতে অভিনয় করেছেন ডোয়েন জনসন, এমিলি ব্লান্ট, জ্যাক হোয়াইটহল, জেস প্লেমন্স, পল জিম্যাটি সহ আরো অনেকে। এটি গত শুক্রবার মুক্তি পায়।

মন্তব্যসমূহ