তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে মিডিয়ার অনধিকার চর্চাকে ধিক্কার জানালেন তারকারা - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন জনপ্রিয় নাট্য অভিনেতা নিলয় আলমগীর এবং তৃতীয়বার বিয়ে করেছেন দুই যুগ আগে মৃত নায়ক সালমান শাহ এর বউ সামিরা। এ নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে।
নিলয়ের দ্বিতীয় বিয়ের কথা মিডিয়ায় প্রচারিত হলে নিলয় লেখেন, "কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করছে, এত নির্লজ্জ কেন আপনি? দ্বিতীয় বিয়ে করেছেন, আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছিনা।" নিলয়ের এই দুঃখ দেখে আফসোস করে তাহসান লেখেন, "প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি? নিলয়ের জন্য আমার কষ্ট হচ্ছে। আসলে, যশ একটা অভিশাপ।"এদিকে সালমান শাহ এর বউ দীর্ঘদিনের একাকীত্ব সহ্য করতে না পেরে সম্প্রতি একজন প্রাক্তন ক্রিকেটারকে বিয়ে করলে ব্যাপক সমালোচিত হন মিডিয়ায়। বিষয় দুটি সম্পর্কে জনপ্রিয় তারকা পিয়া জান্নাতুল বলেন, "একজন প্রয়াত নায়ক এর স্ত্রী কাকে বা কয় বার বিয়ে করল সেটা যেভাবে সব খবরের কাগজ দায়িত্ব ভেবে প্রকাশ করছে সেটা কতটা যুক্তি সঙ্গত সেটা তারাই জানেন। আবার একজন অভিনেতা বিয়ে করে তার বউ এর সাথে ছবি দিল আর সবাই ঝাপিয়ে পড়লো তাকে গালাগালি করতে, কেন সে দ্বিতীয় বিয়ের ছবি দিলো তাই। যেমন খবরের কাগজ তেমন হুজুগে মানুষ। নিস্তার নাই এদের হাত থেকে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!