ইউক্রেনে শ্যূটিং করতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন আফতাব শিবদাসানি - গ্লোব নিউজ বিডি
একবিংশ শতকের গোড়ার দিকে বেশ কয়েকটি হিট সিনেমায় কাজ করলেও অনেকদিন পর্দায় দেখা যায়নি আফতাব শিবদাসানিকে। সম্প্রতি তিনি নিরাজ পান্ডে পরিচালিত বহুমাত্রিক গোয়েন্দা সিরিজ স্পেশাল অপারেশনস এ অভিনয়ের সুযোগ পেয়েছেন।
সিরিজটির প্রথম পর্ব তুমুল জনপ্রিয়তা পাওয়ায় এর ওয়ান পয়েন্ট ফাইভ বানানোর সিদ্ধান্ত নেন পরিচালক। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলছে এর শ্যূটিং। কে কে মেনন সহ বেশকিছু খ্যাতিমান অভিনেতা রয়েছেন কিয়েভে। তবে শ্যূটিংয়ের ফাঁকে ফাঁকে প্রায়ই তারা ঘুরতে বেরোচ্ছেন এবং ছবি তুলে আপলোড করছেন।গতকাল আফতাব শিবদাসানি এই ছবিটি আপলোড করে লেখেন, "চুপচাপ বসে থাকো, যাতে হৃদয় কথা বলতে পারে।" এছাড়াও আরো বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা যায় একা একা এবং কলাকুশলীদের সাথে ইউক্রেনের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!