গর্ভাবস্থায় নেহা ধুপিয়ার চরিত্রে সংশোধন আনলেন পরিচালক - গ্লোব নিউজ বিডি

নেহা ধুপিয়া বর্তমানে আট মাসের পেট নিয়ে এ থার্সডে সিনেমার শ্যূটিং করছেন। বাহজাদ খাম্বাতা পরিচালিত এ সিনেমাটিতে নেহা ধুপিয়া যখন স্বাক্ষর করেন, তখন তার একজন হ্যান্ডসাম নারী পুলিশ সদস্য হিসেবে অভিনয় করার কথা ছিলো, সংলাপগুলোও সে অনুযায়ী লেখা হয়েছিলো। কিন্তু গত আট মাসে তার শরীরে বিরাট পরিবর্তন এসেছে, তাই বাধ্য হয়ে পরিচালককেও সংশোধন করতে হলো স্ক্রীপ্ট।

গর্ভবতী নেহা ধুপিয়া
এ বিষয়ে আজ নেহা ধুপিয়া টুইটারে লেখেন, "বাস্তব জীবন এবং পর্দার জীবনের মধ্যে এ এক অদ্ভূত মেলবন্ধন। প্রযোজক ও পরিচালককে ধন্যবাদ জানাই আমার প্রতি এ সহানুভুতি দেখানোর জন্য। আমি যে গর্ভবতী অবস্থাতেও অভিনয় করতে সক্ষম, এটা বিশ্বাস করার জন্য। আর সেইসাথে ক্যামেরার পিছনে থাকা মামাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তোমরা প্রতিদিন আমাদের শক্তিশালী করে তোলো।"
নেহা ধুপিয়া গর্ভাবস্থায় শ্যূটিং করছেন
নেহা ধুপিয়া আরো বলেন, "এই চমৎকার মুভিটি আমি যখন স্বাক্ষর করি তখন আমি গর্ভবতী ছিলাম না। একজন অভিনেতা এবং একজন নারী হিসেবে আমার এটা খুবই ভালো লেগেছে যে পরিচালক বিষয়টিকে বিবেচনায় নিয়েছেন। পৃথিবীর কোনো কিছুই আমার কাছে অভিনয় করার চে বেশী সন্তোষজনক মনে হয়না। এমনকি হাতে একটি সন্তান এবং পেটে একটি সন্তান নিয়েও আমি প্রতিদিন অভিনয় চালিয়ে যেতে চাই। প্রথম সন্তান জন্ম দিয়েই আমি শিখেছি যে, একজন মায়ের পক্ষে অসম্ভব কিছুই নেই। দ্বিতীয় সন্তান এবারে সে কথাটিকেই পুণরায় প্রমাণ করলো।"

মন্তব্যসমূহ