ইংল্যান্ডে আশা ভোসলের রেস্টুরেন্টে খেলেন টম ক্রুজ - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় হলিউড হিরো টম ক্রুজ মিশন ইম্পসিবল সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজোড়া বিখ্যাত। বর্তমানে তিনি এই সিনেমার সপ্তম পর্বের শ্যূটিংয়ের জন্য ইংল্যান্ডে রয়েছেন। গত শনিবার তিনি শ্যূটিংয়ের ফাঁকে নিউহল স্ট্রীটে অবস্থিত আশাজ রেস্টুরেন্টে গিয়ে দুই ঘন্টা সময় অতিবাহিত করেন। এসময় তিনি চিকেন টিক্কা মাসালা নামে একটি ভারতীয় খাবার অর্ডার করেন। খাবারটি তার এতটাই ভালো লাগে যে, তিনি দ্বিতীয় দফায় আবারও একই জিনিস অর্ডার করেন।রেস্টুরেন্টে নিয়োজিত ম্যানেজার নোমান ফারুকী জানান, টম ক্রুজ সন্ধ্যা ছয়টার সময় রেস্তোরাটিতে প্রবেশ করেন এবং রাত সোয়া আটটায় বেরিয়ে যান। তার আসার খবর রেস্তোরা কর্তৃপক্ষকে মাত্র একঘন্টা আগে জানানো হয়েছিলো।এ বিষয়ে আশা ভোসলে আজ টুইটারে লেখেন, "আমি একথা জেনে খুবই আনন্দিত হয়েছি যে, জনাব টম ক্রুজ বার্মিংহামে অবস্থিত আমার রেস্তোরায় খেয়ে প্রশংসা করেছেন। আমি চাই তিনি আবারও আমাদের এখানে খেতে আসবেন।" জানা যায়, আশা ভোসলে কাতার, কুয়েত, বাহরাইন, এবং আমিরাতে রেস্তোরা ব্যাবসা করে সফলতা অর্জনের পর ২০০৭ সালে যুক্তরাজ্যে এর শাখা খোলেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!