আমেরিকায় ঘুরে ঘুরে বক্তব্য দেবেন অনুপম খের - গ্লোব নিউজ বিডি
প্রবীণ এই অভিনেতাকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে তেমন দেখা যাচ্ছেনা। বর্তমানে তিনি বই লিখে আর বিভিন্ন সভা সেমিনারে অতিথি হয়ে সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশ থেকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ সংগ্রহ করেছেন। গতকাল তিনি টুইটারে লেখেন, "অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি জিন্দেগী কা সাফার নামে একটি ব্যাক্তিগত পরিবেশনা নিয়ে আমেরিকার বেশ কয়েকটি শহরে আসার পরিকল্পনা করেছি। শহরগুলো হলো ডালাস, আটলান্টা, সান জোসে, নিউ জার্সি এবং ওয়াশিংটন। এছাড়াও অন্যান্য যেসব শহরের বাসিন্দারা আমাকে আমন্ত্রণ জানাতে চান, তারা আমার সহকারীর নাম্বারে ফোন করুন।"জানা যায়, জিন্দেগী কা সাফার অনুষ্ঠানে তিনি নিজের অভিনয়জীবন বর্ণনা করবেন এবং নিজের লেখা কয়েকটি বইয়ের সারমর্ম আলোচনা করবেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!