মীরাবাইকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছেন সৃজিত - গ্লোব নিউজ বিডি

টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ভারতের পক্ষে ৪৯ কেজি ওজনের ভার উত্তোলন করে রেকর্ড গড়েন মীরাবাই চানু। এরপর থেকেই সারা ভারতজুড়ে ব্রান্ডিং শুরু হয়ে যায় চানুকে নিয়ে। চিনি থেকে শুরু করে চানাচুর পর্যন্ত প্রতিটি পন্যের প্যাকেটেই শোভা পাচ্ছে রৌপ্যপদক বিজয়ী মীরাবাই চানুর ছবি।

মীরাবাই চানু
শুধু তাই নয়, বলিউডের বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠাণ তাকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে। কারন জোহর একটি সিনেমায় কিয়ারা আদভানিকে চানু চরিত্রে এবং অনুরাগ কাশ্যপ একটি সিনেমায় রিচা চাড্ডাকে চানু চরিত্রে অভিনয় করাতে মনস্থির করেছেন। অক্ষয় কুমার এবং আমীর খানও তাদের পরবর্তী পরিকল্পনায় চানুকে রেখেছেন।
মীরাবাই চানু
বাদ গেলেন না বাঙালী পরিচালক সৃজিত মূখার্জীও। গতকাল তিনি টুইটারে লেখেন, "সেইসাথে আরো টলিউড সংস্করণ কেন নয় ? মানে এমন একটা সিনেমা যেখানে ছবির শেষে আমরা জানতে পারবো মীরাবাই চানুর মা-ই ছিলেন আসল হিরো। কিংবা এমন হতে পারে যে চানু টোকিও থেকে ফেরার পথে তার সাথে দেখা হয়ে গেলো তার সাবেক নির্দেশকের। অথবা সেই ব্যাক্তির সংগ্রাম যিনি অন্তরালে থেকে মীরাবাইয়ের ভার উত্তোলন করে দিয়েছেন।"

মন্তব্যসমূহ