পরীমনির সাফল্যে গুণহীন তারকাদের ঈর্ষা ও বিষোদগার দেখে আক্ষেপ করলেন শাকিব খান - গ্লোব নিউজ বিডি
পরীমনি অল্পদিনে ব্যাপক সফলতা অর্জন করায় এবং বাঙালী নারী হয়ে স্বাধীনচেতা জীবনযাপন করায় সম্প্রতি সকলের নিন্দার পাত্রে পরিণত হয়েছেন। বহুদিন ধরে বহু বঞ্চনার স্বীকার মধ্যবিত্ত বাঙালীর মনে যে বিষ জমে আছে, সেই বিষ উগরে দেবার জন্য এবার যেন একটি পাত্র পাওয়া গেছে। এ যেন গনপিটুনীতে অংশ নিয়ে হাতের সুখ করে নেওয়ার আনন্দ। চিত্রনায়ক শাকিব খান জনগণের এই বর্বরোচিত কর্মকান্ডের নিন্দা জানান।
সেইসাথে তিনি চলচ্চিত্রের সাথে জড়িত সংগঠনগুলোরও নিন্দা জানান। শাকিব লেখেন, "গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরণের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটে! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদেজানা যায়, পরীমনি খুব সাধারণ একটি গ্রামীণ পরিবারের মেয়ে। পিতৃমাতৃহারা অসহায় অবস্থা থেকে অনেকটা পথ পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর এটাই ব্যার্থদের ঈর্ষার কারণ। এ ব্যাপারে শাকিব খান আরো বলেন, "পরীমনি ত্রিশটির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদের আয়ের উৎসও খুঁজে বের করা উচিত।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!