বড়দিনকে সামনে রেখে মুক্তি পাবে গনপথ - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য পরিচালক বিকাশ ব্যাহেল পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতি সানোন সহ আরো অনেকে। এটি একটি অ্যাকশন ধাচের ছবি।
গণপথ সিনেমার পোষ্টার
টাইগার শ্রফ আজ টুইটারে সিনেমাটির ট্রেইলার শেয়ার করে লেখেন, "তার কিছু হলে সবার খবর আছে। আসছে গণপথ। আগামী ২৩ ডিসেম্বরে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। প্রস্তুত থাকবেন।" এদিকে, সিনেমাটির পোষ্টারে দেখা যায় নামের পাশে ক্রমিক নাম্বার হিসেবে পার্ট ওয়ান লেখা রয়েছে। এটা দেখে সমালোচকরা ধারনা করছেন এই সিনেমাটির সিকুয়েল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।
গণপথ সিনেমার পোষ্টার
জানা যায়, পার্থ দাসের শিল্প নির্দেশনায় এ সিনেমার জন্য কম্পিউটারের সাহায্যে বিশেষ আবহ তৈরীতে কাজ করেছেন ধীরাজ সিং চৌধুরী, শচীন কেনি, সুব্রত জালুই সহ আরো অনেকে। আগামী ২৫ শে ডিসেম্বর খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে ২৩ শে ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়া হবে।

মন্তব্যসমূহ