সুস্থ থাকতে অনিল কাপুরের নিজস্ব পদ্ধতি - গ্লোব নিউজ বিডি
শরীরে বয়সের ছাপ পড়তে না দেওয়া এবং সতেজ, আকর্ষণীয় চেহারা ধরে রাখতে তারকাদের প্রচেষ্টার শেষ নেই। নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া থেকে শুরু করে জিমে পড়ে থাকা পর্যন্ত কত কিছুই করে থাকেন নায়ক নায়িকারা। কিন্তু অনিল কাপুরের পদ্ধতিটি একটু ভিন্ন।
আজ তিনি টুইটারে লেখেন, "ঘন্টার পর ঘন্টা মানসিক ও দৈহিক ব্যায়াম করে আমি আমার মনকে ব্যাস্ত রাখি এবং শরীরকে চঞ্চল রাখি। আর এ দুটো একসাথে করার সেরা উপায় হলো দৌড়। তুমি যেখানেই থাকোনা কেন, যখনই চাওনা কেন, তুমি দৌড়াতে পারো।"জানা যায়, সম্প্রতি অনিল কাপুর শরীরচর্চার জন্য একজন খেলাধুলা বিষয়ক পরামর্শদাতার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নির্দেশনা মেনে নিয়মিত দৌড়াচ্ছেন তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!