হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে আসছে ফরজ - গ্লোব নিউজ বিডি

 ২০১৬ সালের পয়লা জুলাই সন্ধ্যায় ঢাকার গুলশানে হলি আর্টিজান নামক একটি রেস্টুরেন্টে প্রবেশ করে কয়েকজন অস্ত্রধারী যুবক। তারা প্রায় পঞ্চাশজন মানুষকে সারারাত আটকে রাখে। বেশ কয়েকজনকে হত্যাও করে।  সকালবেলা তারা সেনাবাহিনীর হাতে মারা যায়। এ ঘটনাটিকেই তুলে ধরা হয়েছে ফরজ নামের এই সিনেমায়।

ফরজ সিনেমার পোষ্টার
হানসাল মেহতা এবং অনুভব সিনহার যৌথ উদ্যোগে পরিচালিত এই সিনেমাটি হলি আর্টিজান জঙ্গী হামলা কে নিয়ে বানানো প্রথম সিনেমা। এতে অভিনয় করেছেন নতুন অভিনেতা জাহান কাপুর, আদিত্য রাওয়াল সহ আরো অনেকে।
জঙ্গী
জানা যায়, অল্প বয়সী, নিরীহ প্রকৃতির এসব তরুণকে ধর্মীয় ভয়ভীতি দেখিয়ে এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে মানুষ হত্যায় প্ররোচিত করেছিলো একটি উগ্রবাদী সংগঠন।

মন্তব্যসমূহ