ত্রিপুরায় গিয়ে অপমানিত হলেন সায়োনি ঘোষ - গ্লোব নিউজ বিডি
গত সপ্তাহে ত্রিপুরায় বিজেপি বনাম তৃণমূল সংঘর্ষ অনুষ্ঠিত হলে বেশকিছু তৃণমূল সমর্থককে চিকিৎসার জন্য কোলকাতায় পাঠানো হয়। হাসপাতালে সায়োনি ঘোষ তাদের সাথে দেখা করলে তারা ত্রিপুরায় প্রতিহিংসার রাজণীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেন সায়োনির কাছে। অভিযোগ শুনে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শনে ত্রিপুরা যান সায়োনি। আগরতলায় গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান এই নেত্রী।
সায়োনি ত্রিপুরার পোলো টাওয়ার্স নামে একটি ফাইভ স্টার হোটেলে উঠে স্থানীয় নেতৃবৃন্দকে মিটিংয়ের আহবান জানালে বাধা দেয় হোটেল কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় প্রশাসন ট্যাক্স না দেওয়া এবং অবৈধ নির্মাণের অভিযোগ এনে হোটেলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, রাতে হোটেলের বিদ্যূৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ করেন সায়োনি।তিনি বলেন, "আমাদেরকে বিজেপি উদ্দেশ্যমূলক ভাবে বাধা দিচ্ছে যাতে আমরা মিটিং করতে না পারি। হোটেল ট্যাক্স দেয়না, হোটেল অবৈধভাবে বানানো হয়েছে, এগুলো তাদের অযুহাত। আসলে তারা আমাদের বিরক্ত করার উদ্দেশ্যেই এসব করছে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!