শ্রাবন্তীর জন্মদিনে উইশ করলেন স্বয়ং মূখ্যমন্ত্রী | গ্লোব নিউজ বিডি

গত শুক্রবার টলিউড নায়িকা শ্রাবন্তীর জন্মদিনে তাকে একটি চিঠি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেস দলের প্রধান, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফেসবুকে চিঠিটির একটি ছবি প্রকাশ করে শ্রাবন্তী লেখেন, "আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটা আমার জন্মদিনের সেরা উপহার। অনেক ধন্যবাদ মমতা দিদিকে।"

শ্রাবন্তীকে পাঠানো মমতা ব্যানার্জীর চিঠি
জানা যায়, টলিউড তারকা সোহম চক্রবর্তী, সায়োনি ঘোষ, মিমি চক্রবর্তী সহ অন্যান্যরা মমতা ব্যানার্জীর দল তৃণমূলকে সমর্থন করলেও শ্রাবন্তী তা করেন না। তিনি নরেন্দ্র মোদির দল বিজেপির সমর্থক। সম্প্রতি তিনি বিধানসভা নির্বাচনে তৃণমূলের পার্থ চক্রবর্তীর বিপরীতে নির্বাচনেও দাড়িয়েছিলেন। তবে তিনি জিততে পারেননি।
শ্রাবন্তী চ্যাটার্জী
সম্প্রতি বিনোদন জগতের তারকাদের রাজনীতিবিদ হয়ে ওঠার যে প্রচলন শুরু হয়েছে, সেই স্রোতে গা ভাসিয়ে শ্রাবন্তীও রাজনীতিতে প্রচুর সময় দিচ্ছেন। জানা যায়, টলিউড তাকে আর আগের মতো পাচ্ছেনা।

মন্তব্যসমূহ