আবারও পশ্চিমবাংলার সিনেমায় দেখা যাবে জয়াকে - গ্লোব নিউজ বিডি
একাধিক প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী জয়া আহসান। তিনি কেবল অভিনেতাই নন, প্রযোজকও বটে। সম্প্রতি তিনি আবারও কাজ করেছেন ওপার বাংলার পরিচালক অতনু ঘোষ রচিত ও পরিচালিত বিনিসুতোয় নামক একটি ছবিতে।
গতকাল ফেসবুকে মুভিটির পোষ্টারের ছবি আপলোড করে তিনি লেখেন, "বিনিসুতোয় আসছে"। পোষ্টারে দেখা যায়, খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে। টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী একটি ছাতা ধরে জয়াকে কোথাও নিয়ে যাচ্ছে। আর নীচে এক কোনায় পানিতে কয়েকটি কাগজের নৌকা ভাসছে।জানা যায়, ইকো এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সন্দ্বীপ আগারওয়াল এবং জয় আগারওয়াল পরিবেশিত এই সিনেমাটির শিল্প নির্দেশনা দিয়েছেন গৌতম বসু, শব্দ পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেছেন যথাক্রমে সৌগত ব্যানার্জী ও দেবজ্যোতি মিশ্র। ক্যামেরার দায়িত্বে ছিলেন অপু প্রভাকর এবং ভিডিও এডিট করেছেন সুজয় দত্ত রায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!