বলিউডে ক্লাস অফ এইটি থ্রী সিনেমার প্রথম বর্ষপূর্তি উদযাপন - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় কথাসাহিত্যিক হুসাইন জাইদির লেখা দি ক্লাস অফ এইটি থ্রী উপন্যাস অবলম্বনে একই নামের একটি সিনেমা বানান স্বনামধন্য পরিচালক অতুল সাভারওয়াল। মুভিটি গত বছর ২১ আগষ্ট নেটফ্লিক্সে মুক্তি পায়। ফিল্মটিতে অভিনয় করেন ববি দেওল, গীতিকা ত্যাগী, অনুপ সোনি, জয় সেনগুপ্ত, বিশ্বজিৎ প্রধান সহ আরো অনেকে। আজ সিনেমাটির বর্ষপূর্তিতে টুইটারে একটি পোষ্ট করেন ববি দেওল।তিনি লেখেন, "ডিন বিজয় সিং চরিত্রে অভিনয়ের এক বছর পূর্ণ হলো। ক্লাস অফ এইটি থ্রীর এক বছর পূর্ণ হলো। এটা এমন একটা চরিত্র যা আমার ভেতরের সত্যিকার অভিনেতাকে বের করে এনেছিলো। সবাই দেখেছিলো আমি কত সুক্ষভাবে অভিনয় করতে পারি। আপনারা ডিন বিজয় সিংকে ভালোবেসেছেন। অসংখ্য ধন্যবাদ!"এদিকে ববি দেওলের ঐ টুইটার পোষ্টে তার বাবা ধর্মেন্দ্র দেওল কমেন্ট করে লেখেন, "ভালবাসা নিয়ো বব। এই সরলতা, এই সততা দেওল বংশের উপরে ঈশ্বরের মহান কৃপা। চালিয়ে যাও।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!