রঙ বেরংয়ের জুতার বিরাট সংগ্রহ গড়ে তুলেছেন কেটি পেরি - গ্লোব নিউজ বিডি
স্বনামধন্য কণ্ঠশিল্পী ক্যাথেরিন এলিজাবেথ হাডসন, যিনি গানের জগতে কেটি পেরি হিসেবে পরিচিত, তিনি সম্প্রতি আমাজন অনলাইন শপ থেকে পছন্দমতো বেশকিছু জুতা কিনেছেন, যা তিনি ভক্তদের দেখানোর উদ্দেশ্যে আজ টুইটারে আপলোড করেন।
জুতাগুলোর বেশ কয়েকটিতে দেখা যায় কেটি পেরির নাম খোদাই করা রয়েছে। ক্যাথেরিন বলেন, "দৈনন্দিন ব্যাবহারের জন্য আমার সংগ্রহ থেকে আপনাদের কিছু জুতা সাজেষ্ট করলাম। মঙ্গলবার হলো জুতা দিবস। আপনারা বাচ্চাদের স্কুলে পৌছে দিতে যাওয়ার সময় এসব স্যান্ডেল পরে যেতে পারেন। এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি।"জানা যায়, কেটি পেরি শৈশবে গীর্জায় গান করে জীবিকা নির্বাহ করতেন। সেখান থেকেই তার সংগীত জগতে প্রবেশ। বর্তমানে তিনি একজন স্বনামধন্য গায়িকা, গীতিকার এবং টেলিভিশন শোর বিচারক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!