আজ থেকে শ্যূটিং শুরু হলো দেবের নতুন ছবি কিশমিশের - গ্লোব নিউজ বিডি
কোরবানী ঈদের দিন মহরত অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে আজকে কাজ শুরু করলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত রোমান্টিক এই ছবিটি। নতুন রুপে ক্যামেরায় মুখ দেখিয়েছেন দেব রুকমিনী দম্পতি।
দেব আজ টুইটারে লেখেন, "নমস্কার,আশা করি সবাই ভালো আছেন, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে কিশমিশ এর যাত্রা শুরু। কিশমিশ টি - টোয়েন্টির দূর্গাপুজোয় না হয় নাই হলো। আমরা আসছি শীতে, যদি পৃথিবী সুস্থ থাকে। সুস্থ থাকুন, সিনেমাহলে আসুন। দেখা হবে শীতে, আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।"দেব আরো জানান, সিনেমাটি করোনার কারনে পিছিয়ে গেছে, তা নাহলে অনেক আগেই মুক্তি দেয়ার ইচ্ছা ছিলো তার। এছাড়া তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত ও যীশু সেনগুপ্তকে এই সিনেমায় সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে একটি পোষ্ট করেন। দেব লেখেন, আপনাদের এই সামান্য উপকারই আমার কাছে অনেক বড়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!