মুম্বাই গিয়ে সোনু নিগামের বাসায় গেলেন সৃজিত - গ্লোব নিউজ বিডি

 বেশ কিছুদিন হলো কাজের উদ্দেশ্যে মুম্বাইতে অবস্থান করছেন টলিউডের স্বনামধন্য পরিচালক সৃজিত মূখার্জী। সঙ্গে তার সদ্য বিবাহিত বাংলাদেশী স্ত্রী মিথিলাও আছেন।

সোনু নিগামের বাসায় মিথিলা ও সৃজিত
আজ মিথিলাকে নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগামের বাসায় বেড়াতে গিয়েছিলেন সৃজিত। দুপুরে টুইটারে এই ছবিটি আপলোড করে তিনি লেখেন, "মনে রাখার মতো গানবাজনা হলো। চমৎকার আড্ডা হলো। আর সুস্বাদু সব খাওয়া দাওয়া হলো সবসময়ের প্রিয় গায়ক সোনু নিগামের সাথে।"
পরমব্রত ও সৃজিত
এদিকে সেদিন মুম্বাইতে কি এক কাজে গিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে সৃজিত আছে জেনে তিনি সৃজিতের সাথে দেখা করে এসেছেন। এই ছবিটি আপলোড করে পুরোনো একটি হিন্দী গানের কথা দিয়ে সৃজিত লেখেন, "মুম্বাই মে আয়া মেরা দোস্ত" অপরদিকে পরমব্রত এই ছবিটি শেয়ার করে লেখেন, "ভালো থাকুক বন্ধুত্ব, মুম্বাই হোক বা কোলকাতা।"

মন্তব্যসমূহ