বলিউডে দিল চাহতাহে সিনেমাটির বিশ বছর পূর্তি উদযাপন - গ্লোব নিউজ বিডি

২০০১ সালে জনপ্রিয় বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আকতার তৈরী করেন দিল চাহতাহে সিনেমাটি। এতে অভিনয় করেন প্রীতি জিনতা, আমীর খান, অক্ষয় খান্না, সাইফ আলী খান, সোনালী কুলকার্নি, ডিম্পল কাপাদিয়া সহ আরো অনেকে।

দিল চাহতাহে সিনেমার পোষ্টার
আজ সিনেমাটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রীতি জিনতা টুইটারে লেখেন, "এটা অবিশ্বাস্য, দিল চাহতাহের বিশ বছর উদযাপন। এই তো সেদিনের কথা, ফারহান আমাকে বললো, যখনই সে কোনো সিনেমা বানায়, সে আমাকে রাখতে পছন্দ করে। এর কয়েকদিন পরেই আমরা চুক্তিস্বাক্ষর করলাম। সিনেমার সেটে কত আনন্দ ফূর্তি করলাম। মনে পড়ে, শ্যূটিংয়ের প্রথমদিনে আমি ফারহানকে বলেছিলাম, এটা একটা ভক্তিমূলক ছবি হতে যাচ্ছে। শুনে সে হাসলো। আজ এতগুলো বছর পরে আমি আজো সিনেমাটির জন্য গর্ববোধ করি। শ্যূটিং চলাকালীন পাগলামীগুলোর কথা মনে করে আজো হাসি পায়।"
দিল চাহতাহে সিনেমার পোষ্টার
এদিকে আজ ফারহান আক্তার আরো একটি নতুন সিনেমার ঘোষণা দেন। তিনি লেখেন, "আজ দিল চাহতাহের বিশ বছর পূর্তির শুভদিনে আমি আরো একটি শুভ সংবাদ দিচ্ছি। আমি সড়কপথের ভ্রমণকে কেন্দ্র করে জি লে জারা নামে একটি নতুন সিনেমা বানাবো। এতে থাকবে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট সহ আরো অনেকে।"

মন্তব্যসমূহ